মুসলিম নারীর দেনমোহর ও ভরণপোষণ প্রাপ্তির অধিকার ও করণীয়

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]
ছবি- প্রতীকী
লিখেছেনঃ মোহাম্মদ জুনাইদ
                                 ছবি- প্রতীকী
বর্তমান বাংলাদেশে বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। অনেক নারী, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের নারীরা, তালাকপ্রাপ্ত হওয়ার পর তাদের ন্যায্য দেনমোহর ও ভরণপোষণ পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।
শহরের নারীরা আইনি সহায়তা নিতে পারলেও গ্রামে এখনো অনেকেই জানেন না, তালাকের পর নারী মোহরানা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবার কথা নয়। অনেকে সালিশ বা আপোষের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও সেটি প্রায়ই নারীর স্বার্থে হয় না।
তাহলে করণীয় কী?
  • প্রথম ধাপঃ লিগ্যাল এইড অফিসে আবেদন করুন আপনার জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (ন্যাশনাল লিগ্যাল এইড)-এর অফিস রয়েছে। সেখানে গিয়ে আবেদন করুন এবং লিখিতভাবে জানান—
    • আপনি তালাকপ্রাপ্ত
    • দেনমোহর ও ভরণপোষণ স্বামী দেয়নি
    • আপনি আপোষের মাধ্যমে বিষয়টি সমাধান করতে চান
                লিগ্যাল এইড অফিসার স্বামীকে নোটিশ পাঠিয়ে আপোষ বৈঠক ডাকবেন। অনেক সময় স্বামী তখন দেনমোহর দিয়ে বিষয়টি মিটিয়ে নেয়। এতে মামলা ছাড়াই দ্রুত সমাধান হতে পারে।
  • দ্বিতীয় ধাপঃ  আপোষে সমাধান না হলে – পারিবারিক আদালতে মামলা করুন
         যদি স্বামী লিগ্যাল এইড অফিসের ডাকে সাড়া না দেয়, বা আপোষে সমাধান না হয়, তখন পারিবারিক আদালতে মামলা দায়ের করুন।
    • পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণ চেয়ে মামলা করা যায়
    • মামলা দায়েরের দিনেই সমন জারির প্রয়োজনীয় কাগজপত্র ও ডাক রশিদ জমা দিন
         সচেতনভাবে মামলাটি পরিচালনা করলে ৪ থেকে ৬ মাসের মধ্যে রায় পাওয়া সম্ভব
         মামলার ধারাবাহিকতা বুঝুনঃ
            ১. মামলা দায়ের
           ২. সমন জারী ও ফেরত
           ৩. বিবাদীর জবাব
           ৪. আপোষের একটি তারিখ
           ৫. সাক্ষ্যগ্রহণ
           ৬. রায় ও ডিক্রী
👉 প্রতিটি তারিখে আদালতের আদেশ নিজে অনলাইনে দেখুন। আইনজীবী ও মুহুরীর ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেও সচেতন থাকুন।
   মোহাম্মদ জুনাইদ (ছবিঃফেসবুক থেকে সংগৃহীত)
লেখকঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে বিচারক হিসেবে কর্মরত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*