চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাঃ আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তি

কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]
গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল হোসেন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে

চাঁদপুর জেলা শহরের প্রফেসরপাড়া‍য় অবস্থিত মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আ ন ম নুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার আসামি আদালতে ম্যাজিস্ট্রেট এর সামনে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  আসামি মো. বিল্লাল হোসেন (৫০)  শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাহ শাহাদাতুল হাসান আল মুরাদের সম্মুখে জবানবন্দি দেন। গ্রেপ্তারকৃত আসামি মো. বিল্লাল হোসেন এর বিরুদ্ধে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু আসামি ১৬৪ ধারায় দোষ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আহত খতিবের ছেলে রায়হান রাহি জানান, তাঁর বাবা আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন।

এদিকে খতিবের উপর হামলার ঘটনায় চাঁদপুর শহর ব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা চেয়ে বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*