আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ জাতীয়তাবাদী দলের

চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার ১৩ই জুলাই,  ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর কার্যালয়ে বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণবিষয়ক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খানের সই করা এক আবেদনে এ অভিযোগ করা হয়।  শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলী খান, মো. জিল্লুর রহমান, আকিদুল আলী, খোরশেদ আলম, আশরাফ আলী, মো. বাবুল, এনামুল, এরশাদ আলী, মো. গিয়াস উদ্দিন খান, মো. কবির উদ্দিন খান ও নজরুল ইসলামকে আওয়ামী লীগ সরকারের সময় অপহরণ করে মাসের পর মাস, বছরের পর বছর আটক রেখে নির্যাতন করা হয়েছে। তাঁদের আয়নাঘরে আটক করে নির্যাতন করা হয়েছে। তাঁদেরকে অপহরণ করে গুম ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*