দেশের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে নেয়া হল পরীক্ষা

৫৩ জন প্রার্থী ভাইভায় অংশ নেন

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]
                      সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য বিচারপতি নিয়োগে মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার (১৮ জুলাই’ ২০২৫ ইং ) সকাল ১০টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫৩ জন আইনজীবী। গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে থেকে যাচাই বাছাই শেষে উক্ত ৫৩ জনকে ভাইভার জন্য মনোনীত করা হয়েছে। ভাইভা গ্রহণ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এর আগে সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগ ছিল বলতে গেলে পুরোটাই রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালীদের সুপারিশনির্ভর। ইতিহাসে এবারই প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিমকোর্ট প্রশাসন। এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী।  উক্ত অধ্যাদেশ অনুযায়ী ০৭ সদস্য বিশিষ্ট সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশ করবে।

সাত সদস্য বিশিষ্ট কাউন্সিলে পদাধিকারবলে পাঁচ সদস্য হলেন—কাউন্সিলের চেয়ারপারসন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি (বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত নয়), বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। অন্য দুই সদস্য হলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*