জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে ঐক্যমত্য- আলী রীয়াজ

এছাড়াও সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]
জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি- অধ্যাপক আলী রীয়াজ

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলমান।  সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদক সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান যে  প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা জারি-সংক্রান্ত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এর আগের বৈঠকে সংবিধানে বিদ্যমান ৯৫ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি কর্তৃক আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছিল। আজকের বৈঠকে আরও তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে।’

প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করবেন। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সংবিধানে এমন বিধান সংযোজন করতে পারবে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতির মধ্যে থেকে রাষ্ট্রপতি যেকোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন।’

জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে ঐক্যমত্যের  বিষয়গুলো হলো অনুচ্ছেদ ১৪১(ক) সংশোধনের সময় ‘অভ্যন্তরীণ গোলযোগের’ শব্দগুলোর পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*