আইনজীবী হিসেবে তালিকাভূক্তির নিমিত্তে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

প্রস্তুতি নেয়া শুরু করুন আজই!

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]

বাংলাদেশ বার কাউন্সিল অধঃস্তন আদালতের আইনজীবী হিসেবে লাইসেন্স প্রদানের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বার কাউন্সিলের পরবর্তী এম.সি.কিউ. পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯-১১-২০২৫ইং তারিখ, রোজ শনিবার। উক্ত এম.সি.কিউ পরীক্ষার জন্য অনলাইনে নির্ধারিত লিঙ্কে (http://bar.teletalk.com.bd) আগামী ০১-১০-২০২৫ইং তারিখ থেকে ৩১-১০-২০২৫ইং তারিখ পর্যন্ত ১ মাসব্যাপী ফরম পূরন কার্যক্রম চলমান থাকবে। এম.সি.কিউ. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নতুন যেসব প্রার্থীর পিউপিলেজ সময়সীমা আগামী ৩১-১০-২০২৫ইং তারিখ অথবা এর পূর্বে ছয় মাস পূর্ণ হবে তারা এবং একই সাথে উক্ত তারিখে যেসব প্রার্থীর রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ বহাল থাকবে তারা অনলাইনে নির্ধারিত নিয়মে ফরম পূরণ ও ফি প্রদান করতে পারবেন। পাঁচ বছর মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনধারী প্রার্থীদের বার কাউন্সিলের অনলাইন-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে নিজ নিজ রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।

বিশেষভাবে উল্লেখ্য, যেসকল প্রার্থী বিগত ২৮-০৬-২০২৫ইং তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষা-বিধি মোতাবেক দ্বিতীয়বারের মত অংশ গ্রহণ করে অনুত্তীর্ণ হবেন সেসব প্রার্থী এবং আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় পরীক্ষা-বিধি মোতাবেক তৃতীয়বারের মত অংশ গ্রহণ করে অনুত্তীর্ণ হবেন সেসব প্রার্থী এই দুই ধরনের প্রার্থীদের জন্য পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য ব্যবস্থা রাখা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এই নোটিশে বর্ণিত পরীক্ষা আয়োজন সংক্রান্ত তারিখসমূহ যে কোনো অনিবার্য পরিস্থিতিতে পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।”

বাংলাদেশ বার কাউন্সিল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*