নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]

এক হত্যাকাণ্ডের মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ করে আনিসুল হককে আক্রমণ করে বেধড়ক কিলঘুষি মারেন।

এ সময় আদালত পুলিশের সদস্যরা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আনিসুল হককে নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং দৌড়ে তাঁকে দ্রুত প্রিজন ভ্যানে তুলে দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, “সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলায়মান হত্যা মামলায় সিআইডি ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

তবে কিলঘুষির ঘটনাকে তিনি অস্বীকার করে বলেন, “তাঁকে কেউ কিলঘুষি মারেনি, কিছু আইনজীবী হুজুগে প্রতিক্রিয়া দেখিয়েছেন।”

কী ঘটেছিল সোলায়মান হত্যাকাণ্ডে?

নিহত মো. সোলায়মান (১৯) মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোলায়মান গুলিবিদ্ধ হন। ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন বিকেল সাড়ে চারটায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার ১৭ দিন পর, গত ২২ আগস্ট সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শামীম ওসমানসহ মোট ৫১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও অনেক ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে।

রিমান্ডে আনিসুল হক

সিআইডি’র রিমান্ড আবেদনের ভিত্তিতে আনিসুল হককে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাঁকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*