ক্ষমতার স্বাদ পেলেই শাসকরা সবকিছু নিজেদের করে নিতে চান: শিশির মনির

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]

ক্ষমতার স্বাদ পেলেই সবকিছু নিজেদের করে নিতে চান শাসকরা—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থায় প্রভাব খাটানোর একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যার শিকার সাধারণ মানুষ।

ক্ষমতার স্বাদ পাওয়া মাত্রই শাসকগোষ্ঠী আইনের শাসনের মূলনীতি ভুলে গিয়ে সবকিছু নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

আইনজীবী মনির বলেন, ‘যারাই ক্ষমতার স্বাদ পান, তারাই মনে করেন সবকিছু তাদের। সবকিছু তাদের লাগবে। বিচার বিভাগের প্রভাবের জন্য মানুষ সব সময় ভুক্তভোগী হচ্ছে।

কোন উপায়ে বিচার বিভাগকে এসব প্রভাব থেকে মুক্ত রাখা যায় জানতে চাইলে তিনি বলেন, ‘প্রভাবের একটা কালচার রয়েছে এই দেশে। যিনি বা যারাই ক্ষমতার স্বাদ পান, তারাই মনে করেন সবকিছু তাদের লাগবে, ছলে বলে কৌশলে। কিন্তু আইনি শাসন এটি নয়। আইনের শাসন হলো আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তার যেটা প্রাপ্য, তিনি সেটাই পাবেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে যারা সরকারে এসেছেন, তারা সম্রাটদের মত ক্ষমতার চর্চা করেছেন। এটা কখনোই কাম্য নয়। এখানে বিচারক নিয়োগ দেয়ার যে প্রক্রিয়া উচ্চ আদালতে, আমি মনে করি সেই প্রক্রিয়াটিও সঠিক নয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*