আইনের শাসন বলতে কী বুঝায়

আইনের শাসন বলতে বেসিক বোঝাপড়া

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]

আইনের শাসন (Rule of law) বলতে বুঝায়, একটি রাষ্ট্রে আইন সবার উপরে এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। এর অর্থ হলো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয় এবং সরকারের কাজকর্মও আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। আইনের শাসন থাকলে একটি রাষ্ট্র হয়ে উঠে মানবিক, মানবাধিকার রক্ষায় সর্বদা উদ্যত, ন্যায়বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য, ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রগামী। আইনের শাসনের ফলে অপরাধ কমে যায়। চুরি-দুর্নীতি, সন্ত্রাস, খুন-খারাবি লোপ পায়। রাষ্ট্রের মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়। দেশ উন্নতির শিখরে পৌছে যেতে সহায়ক হয়।

আইনের শাসনের মূল বিষয়গুলো জেনে নেওয়া যাক: 
    • আইনের প্রাধান্য:

      সরকার এবং জনগণের কার্যাবলি নির্দিষ্ট আইনী কাঠামো বা বৈশিষ্ঠ্যের মধে পরিচালিত হবে। 

    • আইনের দৃষ্টিতে সমতা:

      সমাজের সকল স্তরের মানুষ ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে আইনের চোখে সমানভাবে বিবেচিত হবে,  সবাই আইনের আশ্রয় লাভের অধিকারী হবে।  

    • স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার:

      সরকারের কাজকর্ম হবে স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতা ভিত্তিক।  

    • স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ:

      বিচার বিভাগ হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ। রাষ্ট্রের অন্যান্য অঙ্গ কোনভাবেই বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না।

    •  মানবাধিকারের সুরক্ষা: জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।
    •  ব্যক্তি স্বাধীনতাঃ জণগণের ব্যক্তি স্বাধীনতা আইনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

সংক্ষেপে বলা যায় যে, আইনের শাসন মানে হলো- একটি রাষ্ট্রে আইনের সঠিক প্রয়োগ, আইনের দৃষ্টিতে সমতা, এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা, যা একটি স্থিতিশীল ও ন্যায়ানুগ গণতান্ত্রিক সমাজ গঠনে সহায়ক।

প্রতীকী ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*