তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে দেশ ত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। এ সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট এই আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান।

এরপর ২৮ এপ্রিল তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ওই দিন সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদান করবেন।

প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন সময়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*