পাথর লুটকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট, ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]
সাদা পাথর
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর দেশের যেসব এলাকায় গেছে, সেখান থেকে ফেরত এনে ৭ দিনের মধ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছেন আদালত।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে প্রশাসনকে বলা হয়েছে।

ভোলাগঞ্জের যেসব এলাকা থেকে পাথর লুট করা হয়েছে, সেগুলো তদারকির জন্য ৪৮ ঘণ্টার মধ্যে একটি মনিটরিং টিম গঠন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

রুলে, সাদা পাথর লুটের পেছনে দায়ী ব্যক্তিদের কাছ থেকে পরিবেশগত ক্ষতির সমপরিমাণ অর্থ আদায়ের জন্য কেন তাদের নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতেও হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়েছিল।

আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী। গতকাল বুধবার আইনজীবী নূরুন নবী রিট আবেদনটি দায়ের করেন। রিটে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি, সাদা পাথর লুটের বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে একটি রুলও জারির আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের চোখে-আমলে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয়েছে এবং কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*