মিটফোর্ড হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ ঘটনায় যুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি

সর্বশেষ সংবাদ

চেক ডিজ-অনার মামলা করতে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে- গোবিন্দ চন্দ্র দাস

অর্থ ও বাণিজ্য
সাধারণত গ্রাহক যখন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা খেলাপীতে পরিণত হয় তখন ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি চেকটি ডিজঅনার করে মামলা দায়ের করে থাকে। ঋণ দাতা- ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক চেক নেওয়া বা ডিজঅনার করে [...]
No Picture

অর্থ আত্মসাৎ মামলায় জামিন- কী বললেন লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী

আদালত প্রাঙ্গণ
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আজ রবিবার আদালত থেকে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্সসুন্দরী মেহজাবীন চৌধুরী। এই নিয়ে চলছে রঙ-বেরঙ্গের চটকদার ফটোকার্ড আর [...]
আদালত প্রাঙ্গণ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর সেসন জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বিচারকের ভাড়া করা বাসায় ঢুকে ৫ম তলায় উঠে ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। আজ বৃহস্পতিবার [...]
আদালত প্রাঙ্গণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা [...]
আদালত প্রাঙ্গণ

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী [...]

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ-এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান এ নারকীইয় ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

   সাংবাদিক সম্মেলনে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।’

কোনো অপরাধ সংঘটনের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানান তিনি। একইসাথে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর কাছে অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সব ধরণের অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যাচ্ছে বলে জানান তিনি।

গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কের উপর পাথর দিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে।  এ নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমের বদৌলতে সারাদেশের মানুষ দেখে আঁতকে উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*